Test by Labib

বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে আছেন যাঁরা

খেলা ডেস্ক

আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২: ১৮ 

গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে খেলেছে আর্জেন্টিনা
গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে খেলেছে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল মেসিকে স্কোয়াডে রেখে নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে ডেকেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

লাৎসিও স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন এ মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করা ২৪ বছর বয়সী লোপেজ। গত জুনে বাছাইপর্বের যে স্কোয়াড স্কালোনি ঘোষণা করেন, সেখানে আরও কিছু পরিবর্তন এনে এবারের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কোর জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি।

ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকেও স্কোয়াডে রেখেছেন স্কালোনি। চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলো দিবালাও ডাক পাননি। রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে অবশ্য স্কোয়াডে রেখেছেন স্কালোনি।

২০২৬ বিশ্বকাপে ইতমধ্যেই খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০ দলের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঝে চার দিন বিরতির পর ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top