football

বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে আছেন যাঁরা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল মেসিকে স্কোয়াডে রেখে নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে ডেকেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।