মহারাজ আবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের সিংহাসনে
২৯৭ রানের লক্ষ্য। ট্রাভিস হেড ও মিচেল মার্শের উদ্বোধনী জুটি ৭ ওভারেই তুলে ফেলে ৬০ রান। সেখান থেকেই ১৬.২ ওভারে ৮৯/৬ হয়ে যায় অস্ট্রেলিয়ার স্কোর। ২৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে যে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার আর উইকেট না পেলেও তাঁর দল ৯৮ রানের জয়ে এগিয়ে গেছে সিরিজে।
